কুড়িগ্রামের উলিপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যবসার সাথে জড়িত দুই সহোদরকে জেল ও জরিমানা উভয় দন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল এ রায় ঘোষণা করেন।

আদালত সুত্রে জানা যায়, উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি ভ্রাম্যমান দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামদাস ধনীরাম হাজীপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকার আব্দুল করিমের দুই ছেলেকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের দুই সহোদরকে ৩ মাসের জেল ও জরিমানা করা হয়।

সাজাপ্রাপ্তরা হলো- নুরনবী (৪০) ও নুর জামাল (৫৮)। পরে তাদের দুজনকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।