পঞ্চগড়ে আসন্ন শারদীয় দূর্গাপূজা শান্তি-শৃংখলা ও স্বাস্থবিধি মেনে উদযাপন এবং পুজামন্ডপের নিরাপত্তা প্রহরাসহ দর্শণার্থীদের যাতায়াত ও আনন্দ উৎসব উপলক্ষে জেলা প্রশাসকের করনীয় শীর্ষক এক মতবিনিময় সভা জেলা ও উপজেলার পুজা উদযাপন পরিষদের সভাপতি/সম্পাদক, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং হিন্দু কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) বিকাল ৩ ঘটিকার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স হলরুমে পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনে’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন- পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সিভিল সার্জন ডা: মো ফজলুর রহমান, মেয়র বৃন্দ সহ ৫ উপজেলার চেয়ারম্যানগণ।
সনাতনি হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন শীর্ষক এক মতবিনিময় সভা হিন্দু কমিউনিটি নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত হয়। এই সময় প্রশাসনের বিভিন্ন বিষয় তুলে ধরেন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান । সভায় উপস্থিত ছিলেন হিন্দু কমিউনিটির ও জেলা-উপজেলার পুজা উদযাপন পরিষদের সভাপতি/সম্পাদকগণ পুজা ব্যবস্থাপনায় প্রশাসকের সার্বিক সহযোগিতা নিয়ে কথা বলেন। এ মতবিনিময় সভায় জেলা প্রশাসকের সকল কর্মকতাকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এদিকে,বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের তথ্যমতে জানা যায়, এবারের শারদ উৎসবটি আর থাকছে না উৎসব হবে না, এবারের উৎসবটি পুজোয় রূপ নিবে। অর্থ্যাৎ প্রতিবছরের মতো এবারের শারদ উৎসবে থাকছে না বাড়তি আয়োজন, বসবে না কোন বড় ধরনের মেলা হবে না প্যান্ডেলের বাইরে সাজসজ্জার গেট ও আলোকসজ্জা ,পুষ্পাঞ্জলি হবে স্বল্প পরিসরে, থাকবে না সন্ধ্যার পর কোন সাংস্কৃতিক আয়োজন। এছাড়াও বাইরের দর্শনার্থীরা এবার পুজোর মন্ডপগুলোতেও প্রবেশাধিকারে থাকবে বাধা-নিষেধ।
সভায় বৈশ্বিক করোনা মহামারীর কারণে উৎসবমুখর না করে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যদিয়ে এবারের দুর্গোৎসব পালনের সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে। এছাড়াও প্রতিটি মন্দিরে দর্শনার্থীরাও সামাজিক দুরত্ব বজায় রাখার পাশাপাশি জীবানুমুক্ত সামগ্রী ব্যবহারের ব্যবস্থা রাখার সিদ্ধান্ত হয়ছে।
প্রশাসন ও পূজা আয়োজকদের সূত্রে জানা যায়, এবছর পঞ্চগড় জেলার ৫ উপজেলায় ২৮৩ টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার আয়োজনের প্রস্তুতি চলছে। এ সিদ্ধান্তগুলো বিষয়ে সবাই একমত পোষণ করেন।
