সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনে আগামী ১২ নভেম্বর উপনির্বাচনে নৌকার জয় সমুন্নত রাখতে এক নির্বাচনী প্রস্তুতি সভা এবং সেন্টার কমিটি গঠনে উদ্যোগে নিয়েছে মাইজবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ।
তারই ধারবাহিকতায় রবিবার (১১ অক্টোবর) বিকাল ৫টায় মাইজবাড়ী ইউনিয়নের পাইকরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বকত্ব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু।
ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সিদ্দিক হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মামুন পারভেজের সঞ্চলণায় আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাবেক লুৎফর রহমান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর স্বাধীন, মাইজবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাজমুল হুদা চয়ন, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, পাইকরতলী গ্রামের পক্ষ হতে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আলহাজ্ব দলিলুর রহমান মাস্টার, শহিদুল ইসলাম মাস্টার, শফিকুল ইসলাম মাস্টার, কৃষি ব্লক সুপারভাইজার শাহিন আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম শফি, শামীম হোসেন, মোতালেব হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মিঠু, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের সহযোগী সংগঠনসহ গ্রামের সর্বস্তারের জনসাধারণ।
