দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় বীরগঞ্জ শালবন মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে যুব ও ক্রীড়া বিভাগ এর সভাপতি মো: আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আমির অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী, দিনাজপুর জেলা শাখার তারবিয়াত সেক্রেটারি মাওলানা মোঃ রবিউল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি মাওলানা মোঃ সহিদুল ইসলাম খোকন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার শুরা, কর্মপরিষদ সদস্য ও জেলা সভাপতি জনাব মোঃ জাকিরুল ইসলাম, জেলা যুব ও ক্রীড়া বিভাগ, জেলা শুরা ও কর্মপরিষদ সদস মোঃ রেজাউল করীম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সহ-সভাপতি মোঃ রাশেদুন্নবী বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার আমির ক্বারী আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারী মোঃ মন্জুরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি হামিদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বীরগঞ্জ পৌর শাখার আমির মোঃ মোসাদ্দেক হোসাইন।

আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠান পরিচালনা করেন, বীরগঞ্জ উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগ এর সেক্রেটারি মো: রেজাউল ইসলাম রিজু, যুব বিভাগ এর মোহাম্মদপুর ইউনিয়নের সভাপতি মো: রাকিব হাসান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান বলেন, যুবসমাজই জাতির চালিকাশক্তি, নৈতিকতা, শিক্ষার্জন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যুবকদের দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।