কল্যান রাষ্ট্র করতে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে- CPUF

সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ফোরামের (CPUF) উদ্যোগে ৮ আগস্ট ২০২৫ শুক্রবার বিকেল তিনটায় রাজধানীর রামপুরা ইসলাম টাওয়ারে সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম খান লিখন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শামীম মাতব্বরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে “জুলাই আন্দোলন, কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন এবং প্রাইভেটিয়ানদের অবদান ও ভাবনা” শীর্ষক সেমিনার। এতে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট, শিক্ষার্থীদের ভূমিকা এবং ভবিষ্যৎ রাষ্ট্রভাবনা নিয়ে আলোচনা হয় এবং জুলাই স্মৃতি অনলাইন কুইজ প্রতিযোগিতা ও রক্তাক্ত জুলাই স্মৃতি লেখা প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই আন্দোলন ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায় ও গণতন্ত্রের পক্ষে দাঁড়ানোর ঐতিহাসিক মুহূর্ত। আন্দোলনে শিক্ষার্থীদের সাহস, ত্যাগ ও অবদান দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. সারওয়ার হোসেন, সেন্টার ফর সোশ্যাল থট-এর ফেলো শেখ ফজলুল করীম মারুফ , তরুণ আলোচক ও চিন্তাঙ্গনের উপদেষ্টা ছাত্রনেতা শেখ মাহবুবুর রহমান নাহিয়ান, ইউনিভার্সিটি অব স্কলার্স-এর সহকারী অধ্যাপক অনির্বাণ সরকার, আহত যোদ্ধা রবিউল ইসলাম এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লেকচারার রাকিব হোসেন।

সেমিনারে জুলাই স্মৃতি অনলাইন কুইজ প্রতিযোগিতা ও রক্তাক্ত জুলাই স্মৃতি লেখা প্রতিযোগিতা ২০২৫-এর বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। এছাড়া জুলাই আন্দোলনের স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা এবং শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ফোরাম (CPUF) নেতৃবৃন্দ বলেন, এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম জুলাই আন্দোলনের চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে কল্যাণ রাষ্ট্র গঠনের পথ খুঁজে নেবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, নাসরুল্লাহ ফারহান পরাগ, তারেক আজিজ লিয়ন, ইসতিয়াক আহমেদ, আবু সাইদ আসাদ, আহসানুল হক সোহান, এনায়েতবিন নাসির ,বয়োজিদ হাসান, আশরাফুল ইসলাম, আবু সাইদ সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ।