স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে রাজশাহী বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকালে রাজশাহী সার্কিট হাউজে এই সভা অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সংস্থা সমূহের ৩৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত ১২ টি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন।

উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে-
রাজশাহী সিটি কর্পোরেশন বাস্তবায়িত রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ।
হড়গ্রাম নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
গোদাগাড়ী, তানোর, বাগমারা, পবা, মোহনপুর ও চারঘাট উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন
ব্রিজ ও কালভার্ট।
মার্কেট ও হাটবাজার ভবন।
পানি অপসারণ প্রকল্প সহ অন্যান্য অবকাঠামো।

এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান, সহকারী একান্ত সচিব আয়মন হাসান রাহাত, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি, জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা।

এরপর সেখানে তিনি স্বশরীরে নাটোর মিনি স্টেডিয়ামসহ ভার্চুয়ালি নাটোর এলজিইডির কর্তৃক বাস্তবায়িত প্রকল্পসমূহের উদ্বোধন করবেন এবং সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।