দিনাজপুরের কাহারোলে উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রকে এগিয়ে নেয়ার লক্ষ্যে ‘কাহারোল ফাউন্ডেশন’ এর আত্নপ্রকাশ অনুষ্ঠান।
বুধবার (৩০ জুলাই) উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো: আমিনুল ইসলাম এর সভাপতিত্বে বিকাল ৪টায় আরাম্ভ হয় এই আত্নপ্রকাশ অনুষ্ঠান।
উপজেলা নির্বাহী অফিসার উদ্বোধনী আলোচানায় ফাউন্ডেশনের প্রয়োজনীয়তা আলোচনা তুলে ধরেন, উপস্থিত সকলকে ফাউন্ডেশনের গঠনতন্ত্র বিতরণ করেন এবং পর্যালোচনা করার জন্য বলেন।
তিনি আরো বলেন, “এই ফাউন্ডেশন হবে একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের কল্যাণে অত্র উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ছেলে, মেয়ে, গরীব মেধাবী ছাত্র, ছাত্রীরা উপকৃত হবে তাই এই সংগঠনকে এগিয়ে নেওয়া আমাদের সকলের দায়িত্ব।
এছাড়াও এই আত্নপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসার জিয়াউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম কে এ জিন্নাত আলী উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামসহ কাহারোলের কলেজ, বিদ্যালয়, মাদ্রাসার শিক্ষকগণ।
ফাউন্ডেশনের গঠনতন্ত্র পর্যালোচনা করে দেখা যায় প্রতিষ্ঠাকালীন সদস্য ১,০০০ টাকা ইতিপূর্বে যারা দিয়েছেন, সামনে এক মাসের মধ্যে যে কেউ ১,০০০ টাকা, এবং আজীবন সদস্য ২০,০০০ টাকা প্রদানের মাধ্যমে এই ফাউন্ডেশনের সদস্য হতে পারবেন।
উপজেলা নির্বাহী অফিসার সহ উপজেলার স্বাস্থ্য, শিক্ষা, সমাজসেবা, মহিলা, মাধ্যমিক, প্রাথমিক এবং ফাউন্ডেশনের ৭ সদস্য নিয়ে মোট ১৩ সদস্য কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান।
