সিরাজগঞ্জের কাজিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠন এর বাস্তবায়নে বাংলাদেশের যমুনা নদীর তীরবর্তী এক হাজার ছয়শ পরিারের জন্য জলবায়ু অভিজোযিত খাদ্য নিরাপত্তা জীবিকা ও দুর্যোগ প্রস্তুতি (এসএফএসএলভি) প্রকল্প-২ এর প্রকল্প পরিচিতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) মেনোনাইট সেন্ট্রাল কমিটি (এম,সি,সি) এর সহযোগিতায় কাজিপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন সংগঠনটির নির্বাহী পরিচালক এটিএম আব্দুস সাত্তার। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। অনুষ্ঠানে দাতা সংস্থাটির কান্ট্রি রিপ্রেজন্টেটিভ মেনোলাইট সেন্ট্রাল কমিটি (এমসিসি) বাংলাদেশের মিঃ গ্রেগরি ভেন্টারবিল্ট। অনুষ্ঠানে প্রকল্পের বিষয়সমূহ তুলে ধরেন প্রোগ্রাম অফিসার রোজিনা মুরমু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, শিক্ষা অফিসার হাবিবুর রহমান, সাংবাদিক আবদুল জলিল, মৈত্রী পল্লী উন্নয়ন এর প্রজেক্ট অফিসার আবুল বাশার ।

সভায় নদী তীরবর্তী মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে মহিলাদের স্বাস্থ্যসেবা, বাড়ির পাশের জমিতে বিভিন্ন পদ্ধতির চাষাবাদ, দুর্যোগকালীন সময়ে খাদ্য ও অন্যান্য সহায়তা, স্মার্ট হাউজ বিষয়ে উদ্বুদ্ধকরণ, কারিগরী প্রশিক্ষণ, শান্তি স্থাপনমূলক কর্মকান্ডের নানা দিক নিয়ে অংশগ্রহণকারিদের অবহিত করা হয়। সংস্থাটি কাজিপুরের মাইজবাড়ি ইউনিয়নের ৩৫০ টি পরিবারকে নিয়ে কাজ করছে।