দিনাজপুরের বীরগঞ্জে তরুণদের মাদকবিরোধী অভিযানে হয়রানি ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ৩টি দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৯জুলাই) রাত ৮টায় বীরগঞ্জ মডেল প্রেসক্লাবে মাদকবিরোধী সাহসী তরুণদের হয়রানি করায় চিহ্নিত মাদক ব্যবসায়ী দিপন কুমার রায়ের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলন হয়।

তারুণ্যের আলো ক্লাব সংগঠনের সাধারণ সম্পাদক মনির হোসেন লিখিত বক্তব্য পাঠ করে বলেন, সম্প্রতি আমাদের গ্রাম বিলপাড়ায় তারুণ্যের আলো ক্লাব এর সদস্যরা এলাকাবাসীর সহায়তায় মাদকবিরোধী সচেতনতামূলক অভিযান পরিচালনা করছি। অভিযানে মাদক ব্যবসায়ী দিপন রায়কে জনসমক্ষে তুলে ধরা হয়। সমাজকে বার্তা দেওয়ার জন্য “মাদকের কোনো স্থান এই সমাজে নেই।” কিন্তু পরবর্তীতে কিছু স্বার্থান্বেষী মহল অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার ছড়ায়। অভিযুক্ত দিপন নাকি ধর্মীয় কারণে হামলার শিকার হয়েছেন এবং জামায়াত শিবির সংশ্লিষ্টরা এতে জড়িত বলে প্রচার করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। অভিযুক্ত গিয়েছিলে নেওয়ার সময় হাতাহাতি করার সময় আমরা অনেকেই আহত ও জখম হয়েছি।

তিনি আরও বলেন, আমরা স্পষ্টভাবে জানাতে চাই এই অভিযান অরাজনৈতিক এবং সব ধর্মের মানুষ এতে অংশ নিয়েছে। দিপন কুমার রায় ‘সংখ্যালঘু পরিচয়কে ঢাল’ হিসেবে ব্যবহার করে অপরাধ আড়াল করতে চাইছে। তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে আরও বলেন, আমাদের সকলের পরামর্শে ৩টি দাবি জানানো হয়েছে- ১. দিপন রায়ের বিরুদ্ধে মাদকের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, ২. মিথ্যা প্রচারকারীদের আইসিটি আইনে বিচার করা হোক ও ৩. তারুণ্যের আলো ক্লাব এর সদস্যদের সুরক্ষা নিশ্চিত করা হোক।

মাদকবিরোধী লড়াই দল মত-ধর্ম নির্বিশেষে সবার। এ সময় উপস্থিত ছিলেন তারুণ্যের আলো ক্লাবের সভাপতি আরিফ হোসেন, বীরগঞ্জ সেচ্ছাসেবী এসোসিয়েশন এর কার্যকরী সদস্য রিপন আলী, নরেন দাস, ধর্ম বর্মন, রণজিৎ, প্রেমহরি রায়, শরৎ চন্দ্র এবং নিজপাড়া ইউনিয়নের তারুণ্যের আলো ক্লাব এর সদস্য সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।