কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কালাচান মোড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২৭ জুলাই) দুপুরের দিকে ওই এলাকার আল আমিন মন্ডল এর মেয়ে, মোছাঃ ইলমা খাতুন (৯) পানি তোলার পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়।
পরে ইলমার বাড়ির লোকজনের চিৎকারে আসেপাশের লোকজন ছুটে আসে। সকলের সহযোগিতায় ভুরুঙ্গামারী সদর মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইলমা খাতুনকে মৃত ঘোষণা করেন।শিশু ইলমা খাতুনের মৃত্যুর খবর মুহূর্তে ছড়িয়ে পড়লে মেডিকেল ও বাড়ির এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল, প্রাথমিক সুরতহাল শেষে দাফনের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
