ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজনে এবং মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠানটি দুটি পর্বে দেখানো হয়। এরমধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থাকা এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা পারভেজ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো.মোশারফ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ বিউটি আক্তার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল মহিলা কলেজের প্রভাষক মোঃ মাহবুব খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির, মাওলানা মেরাজুল হক এবং শাহ তারিনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
