বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বীরগঞ্জ পৌরসভার সাবেক সফল মেয়র মরহুম মোহাম্মদ হানিফ সাহেবের “তৃতীয় মৃত্যুবার্ষিকী”উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৫ জুলাই) সকাল ১১ টায় বীরগঞ্জ উপজেলা জামায়াত অফিসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মো. মতিউর রহমান।

তিনি তাঁর বক্তব্যে বলেন: “মরহুম মো. হানিফ ছিলেন একজন সাহসী, নির্ভীক ও জনবান্ধব জনপ্রতিনিধি। তিনি জীবদ্দশায় ইসলামী আন্দোলনের একজন নিষ্ঠাবান সহচর হিসেবে এলাকায় শান্তি, উন্নয়ন ও দাওয়াতি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”

তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ অনুসরণে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের স্থানীয় ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ, রুকন, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী। শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।