বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আংশিক ইউনিয়নের রুকনদের নিয়ে একটি পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) পাঠচক্রটি অনুষ্ঠিত হয় বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল হেরা কিন্ডারগার্টেন -এ।

পাঠচক্রের মূল বিষয় ছিল *”ইনফাক ফি সাবিলিল্লাহ”*। এতে অংশ গ্রহণ করেন উপজেলা জামায়াতের দায়িত্বশীলগণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা কে. এম. দেলোয়ার হোসেন।

তিনি বলেন, “ইনফাক অর্থ শুধু দান নয়, বরং আল্লাহর পথে ত্যাগের পূর্ণ প্রতিচ্ছবি। একজন রুকনকে হতে হবে আত্মত্যাগে প্রস্তুত, সংগঠনের প্রয়োজনে সর্বদা নিবেদিত।”

তিনি আরও বলেন, “আজকের দুনিয়ায় ইসলামি আন্দোলনের কর্মীদের মধ্যে ইনফাকের স্পিরিট জাগ্রত করতে না পারলে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। আমাদের জীবন, অর্থ, সময় — সবকিছু আল্লাহর রাস্তায় ব্যয় করার মানসিকতা গড়ে তুলতে হবে।”

পাঠচক্রে উপস্থিত রুকনগণ বিষয়টি গভীরভাবে অনুধাবন করেন এবং দাওয়াতি দায়িত্ব পালনে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।