কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বুধবার (২৩ জুলাই)সকাল ১১ টায় উপজেলার পাইকেরছড়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সচেতনতামূলক আলোচনা সভায় উপস্থিত থাকেন ছিলেন ডিস্ট্রিক্ট ফ্যামিলি প্ল্যানিং ফেসিলিটেটর মোঃ আসাদুজ্জামান সরকার, প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আলী (ইউএনএফপিএ)ল্যাম্ব, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ তৌহিদুর রহমান এবং ফার্মাসিস্ট আব্দুল্লাহ আল বাকী, পরিবার কল্যাণ পরিদর্শিকা লাইলা ইয়াসমিন, পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল হক মন্ডল সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মাদ্রাসার শিক্ষকবৃন্দসহ সমাজের বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ ও সক্ষম দম্পতিগণ উপস্থিত ছিলেন।এ সময় পাইকেরছড়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের ইজি ডেলিভারি বিষয়ক বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরেন এবং সবাইকে এটা উপজেলাব্যাপী প্রচার করার জন্য অনুরোধ করেন।
পাইকেরছরা মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রেটি ইতিমধ্যে বেশ সারা ফেলেছে চিকিৎসা ক্ষেত্রে।এখানে পরিবার পরিকল্পনা সেবা, মা ও নবজাতকের সেবা, গর্ভকালীন পরিচর্যা, গর্ভাবস্থায় কমপক্ষে চারবার স্বাস্থ্য কেন্দ্রে এসে চেকআপ নেওয়া, কিশোর কিশোরী সেবা ও সাধারণ রোগীর সেবা দিয়ে থাকে কতৃপক্ষরা।এখানে জুন/জুলাই মাসে ১৫ টি নরমাল ডেলিভারি করিয়ে কেন্দ্রটি বেশ শুনাম অর্জন করেছে।চিকিৎসা কেন্দ্রটির সেবা দান কারীরা এবং দায়িত্ব থাকা চিকিৎসকগণ বলেন আমরা বেশ আনন্দিত কারন আগের তুলনায় রুগীর উপস্থিতি অনেক পাচ্ছি আমারা। এখানে যারা দায়িত্বে আছি সবাই চেষ্টা করি রুগীদের আত্মমর্যাদা,আত্তসম্মান দিয়ে , ভালোবাসা দিয়ে সঠিক পরামর্শ ও সঠিক চিকিৎসা প্রদান করে থাকি।
স্থানীয়রা বলেন আগের থেকে এখানে চিকিৎসা ভালো হয় আমরাও যাই চিকিৎসা নিতে।ডাক্তারও ভালো ব্যবহার করেন ভালো পরামর্শ দেয়।নরমাল ডেলিভারিও করায় অনেক দেখতেছি শুনতেছি।
পাইকেছছরা মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের সেবাদান কারীরা উক্ত ইউনিয়নের সকল রুগীদের কেন্দ্রে এসে চিকিৎসা নিতে বলেন।
প্রকল্পটির কারিগরী সহযোগিতায় রয়েছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল বাংলাদেশ।
