জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত এসএসসি ২০২৫ বর্ষে সাফল্যের সহিত উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

সোমবার (২১ জুলাই) সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন ও ২নং মনুমূখ ইউনিয়নের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে সংবর্ধনা ক্রেস্ট ও ফলজ চারা প্রদান করা হয়। স্থানীয় গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আহমেদ আহাদ এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী,জেলা বিএনপি’র সদস্য মুহিতুর রহমান হেলাল,জেলা বিএনপি’র সদস্য মাহমুদুর রহমান ।

স্বাগত বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন । অন‍্যান‍্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী,জেলা ছাত্রদলের সহ সভাপতি শেখ সাহেদ মিয়া,বিএনপি নেতা আলম আহমেদ,আব্দুল ওয়াহিদ,মনুমূখ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পারভেজ আহমেদ ।

উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান, গাজী জাবেদ, নুরুল ইসলাম, আব্দুস সহিদ, সুনু মিয়া, শেখ মহসিন, সজলু তালুকদার, মহসিন আহমেদ, হাজী নজরুল ইসলাম, সুমন চৌধুরী।

উল্লেখ্য মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আজাদ বক্ত স্কুল এন্ড কলেজের এসএসসি পরিক্ষা কেন্দ্রের প্রায় ৫২জন শিক্ষার্থীদেরকে সন্মাননা ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।