রাজশাহী মহানগরীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পশ্চিম পাশে পুলিশ অফিসার ম্যাচের উত্তর পাশে বড় পুকুরে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ জুলাই) দুপুর সোয়া ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম শাহনেওয়াজ শাহরিয়া সূর্য (১৭)। তিনি শিরোইল স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বাড়ি রাজশাহী মহানগরীর বোয়াালিয়া থানাধীন বালিয়াপুকুর ছোট বটতলা এলাকায়। তার বাবা ইসহাক আলী।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেলে শাহরিয়া সূর্য তার আরও তিন বন্ধুর সঙ্গে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পশ্চিম পাশে পুলিশ অফিসার্স মেসের উত্তরে বড় পুকুরে গোসল করতে নামে। তারা সবাই মিলে পানিতে খেলাধুলা করছিল। এ সময় সূর্য ডুবে যেতে থাকে। সে সাঁতার জানতো না। তার এক বন্ধু ডুবে যেতে দেখে সাহায্যের জন্য চিৎকার শুরু করে। স্থানীয়রা তার ওই বন্ধুটিকে উদ্ধার করতে পারলেও সূর্যকে আর উদ্ধার করতে পারেনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের লোকজন জানিয়েছেন, সূর্য শিরোইল স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ছেলেকে হারিয়ে পরিবারে শোকের ছায়ে নেমে এসেছে। সূর্যের আরেক ভাই রোহান জানিয়েছেন, সূর্য সাঁতার জানতো না। তবুও বন্ধুরা মিলে পুকুরে নেমেছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী ফাযার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের লিডার আব্দুর রাজ্জাক। তিনি বলেন, খবর পাওযার পরপরই ডুবুরি দল পাঠানো হয়। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।