ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ৫৮ বিজিবি।
বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) দিবাগত রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের মাটিলা বিওপির অধীনস্থ জুলুলী গ্রামের ড্রাগন বাগান এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেসিও-৮৯০২ সুবেদার শরীফ মনিরুজ্জামান।
সীমান্ত পিলার ৫১/৬-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করলে চালক পিচ্চি লিটন (২১), পিতা- ওলিয়ার রহমান, গ্রাম- জীবননগর পাড়া, থানা- মহেশপুর মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ঘটনাস্থল থেকে উল্লেখিত অস্ত্র ও গুলি উদ্ধার করে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত অস্ত্র, গুলি ও মোটরসাইকেল মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
