জুলাই বিপ্লবে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে রাজশাহী মহানগর জুলাই চেতনা বাস্তবায়ন কমিটির উপস্থিতিতে মতিহার থানা পুলিশ তাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত কর্মকর্তারা হলেন- ১। আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী হিসাব পরিচালক, হিসাব শাখা, রাবি। পিতা: আব্দুল গফুর, সাং: মেহেরচন্ডী মধ্যপাড়া, চন্দ্রিমা, রাজশাহী। মামলা: বোয়ালিয়া থানা, মামলা নং ৩/৩৮১, তারিখ: ০১/০৯/২০২৪। ২। আমিনুল হক রাসেল, সহকারী হিসাব পরিচালক, হিসাব বিভাগ, রাবি। পিতা: মো: রেজাউল হক, সাং: রাণীনগর, বোয়ালিয়া, রাজশাহী। মামলা: বোয়ালিয়া থানা, মামলা নং ১/৪৭, তারিখ: ০২/০৩/২০২৫। ৩। পঙ্কজ কুমার, সেকশন অফিসার, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, রাবি। পিতা: মৃত অনিল চন্দ্র দে, সাং: ষষ্ঠিতলা, বোয়ালিয়া, রাজশাহী। মামলা: বোয়ালিয়া থানা, মামলা নং ১/৪৭, ১৪/১১৯, তারিখ: ১২/০৫/২০২৫।

রাজশাহী মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, পুলিশের গ্রেপ্তার অভিযানের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং জুলাই চেতনা বাস্তবায়ন কমিটির রাজশাহী মহানগরীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গ্রেপ্তারের পর তাদের মতিহার থানায় নেওয়া হয়। পরে তাদের বোয়ালিয়া থানায় পাঠানো হবে। তিনি জানান, বোয়ালিয়া মোডেল থানা পুলিশ তাদের আদালতে পাঠাবে।