দেশব্যাপী ফলজ ও ভেষজ উদ্ভিদের চারা রোপনের অংশ হিসেবে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ চত্বরে চারা গাছ বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগি অধ্যাপক মুহাম্মদ আব্দুর রহিম, পদার্থ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগি অধ্যাপক ড. আব্দুর রহমান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষক পরিষদের সম্পাদক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
প্রভাষক ফিরোজ হাসানের সঞ্চালনায় এ সময় ও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আতাউর রহমান, প্রভাষক শিবু চন্দ্র অধিকারীসহ সকল বিভাগের সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকগন। পরিবেশ বান্ধব পৃথিবী গড়তে এ সময় শতাধিক শিক্ষার্থীর হাতে নানান জাতের গাছের চারা তুলে দেন।
