দিনাজপুরের বীরগঞ্জে ৪ টি ঔষুধের ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ১৪৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (১৮ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
এসময় বীরগঞ্জ উপজেলা বিভিন্ন হাট বাজার পরিদর্শন করে ৪টি ফার্মেসিতে ১৪হাজার ৫০০শত টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এর নেতৃত্বে অভিযানে বিরগঞ্জ পৌর এলাকায় মোস্তাক মেডিকেল স্টোর , সেবা ফার্মেসিকে এবং কবিরাজ হাট এ মা মেডিকেল এবং রনি ফার্মেসি কে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও আনরেজিস্টার্ড ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে রাখার অপরাধে এবং ফিজিশিয়ান স্যম্পল জাতীয় ঔষধ বাণিজ্যিক উদ্দেশ্যে মজুদ করার অপরাধে বিভিন্ন অংকের জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ঔষুধ প্রশাসন, দিনাজপুর জেলা কার্যালয়, ঔষধ তত্ত্বাবধায়ক মো আমিনুল ইসলাম
