দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে মুসলিম এইড-ইউকে বাংলাদেশ এর সহায়তায় ইএসডিও কর্তৃক আয়োজিত কোরবানি প্রোগ্রাম ২০২৫ উপলক্ষে এক ব্যতিক্রমী আয়োজনে ১২৫জন সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ৫টি কোরবানিকৃত গরুর ৪ কেজি করে গোস্ত বিতরণ করা হয়েছে।
গত রবিবার (৭ জুন) সকাল ১১টায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর কেন্দ্রীয় ঈদগা মাঠে ৪ কেজি করে ১২৫টি অসহায় পরিবারের মাঝে এই গোস্ত বিতরণ করা হয়।
ইএসডিও জেলা ম্যানেজার মোঃ শাহিনুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস মুসলিম এইড ইউকে বাংলাদেশ এবং ইএসডিও কে এমন সুন্দর ও মহৎ অনুষ্ঠানের আয়োজন করার জন্য ধন্যবাদ জানান। তিনি উপকারভোগী নির্বাচনের যথার্থতার প্রশংসা করে বলেন, এখানে এমনও উপকারভোগী আছেন যারা গত ছয় মাস গরুর মাংস খাননি। তিনি আরও আশা প্রকাশ করেন, এই ধরনের তাৎপর্যপূর্ণ প্রোগ্রাম যেন প্রতি বছরই হয় এবং আরও বড় আকারে এর পরিধি বৃদ্ধি পায়। এই আয়োজন প্রমাণ করে, মানবিকতার সেবায় এগিয়ে এলে ঈদেও আনন্দ আরও বহু গুণ বেড়ে যায়। মুসলিম এইড-ইউকে বাংলাদেশ এবং ইএসডিও এর এই উদ্যোগ সমাজে সম্প্রীত ও সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
এসময় উপস্থিত ছিলেন , বীরগঞ্জ উপজেলার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ জহুরুল ইসলাম, ইউনিয়ন উদ্যাগক্তা মোঃ নাঈম ইসলাম গ্রাম পুলিশ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এসময় ১২৫টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ৪ কেজি করে গোস্ত তুলে দেওয়া হয়।
