দিনাজপুরের-ফুলবাড়ী আঞ্চলিক মহা সড়কের ইসলাম পাম্পের সামনে পিকআপ ভ্যান ও মটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেন মটর সাইকেল চালক আব্দুল মান্নান (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
নিহত আব্দুল মান্নান ফুলবাড়ী আদর্শ কলেজপাড়া গ্রামের মৃত ওসমান গনীর পুত্র।
ফুলবাড়ী থানার এসআই আসলাম দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, মঙ্গলবার (১০জুন) দুপুর ১২টায় আমরা সড়ক দুর্ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে আসি এবং ঘাতক পিকআপ ও ড্রাইভারকে আটক করি। মৃত্যু দেহের সরতহাল শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
