কাজিপুর উপজেলায় ঈদ-উল-আজহা উপলক্ষে দরিদ্র ও দুস্থ পরিবারদের মাঝে ভিজিএফ কার্ড এর মাধ্যমে ১০ কেজি করে চাল বিতরণ শুরু করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) উপজেলার মাইজবাড়ি ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদ-উল-আজহার ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মাইজবাড়ি ইউনিয়ন প্রশাসক উপজেলা সমবায় অফিসার খালেদুজ্জামান খান । তিনি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১ হাজার ৪০০ জন উপকারভোগীদের মাঝে জনপ্রতি ১০কেজি করে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।তিনি বলেন, পবিত্র ঈদ-উল-আজহায় যাতে দরিদ্র জনগোষ্ঠীর মানুষ কোন কষ্ট না পায় সে বিবেচনায় অত্র ইউনিয়নে এ বিশেষ ভিজিএফ এর চাল বিতরণ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের ইউনিয়ন উন্নয়ন অফিসার আব্দুর রাজ্জাক, ইউপি সচিব জাকির হোসেন মল্লিক, ইউপি সদস্য ফরিদুল ইসলাম প্রমুখ।
