মৌলভীবাজারে ১শ ৪৩ জন অসহায় গরীব অসচ্ছল এবং প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও রিক্সা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে জেলার অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার জন্য বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

হুইলচেয়ার ও রিক্সা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইসরাইল হোসেন ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।