ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর প্রশাসক বর্ষিয়ান রাজনীতিবিদ মঞ্জুরুল আলম(৭২) গতকাল শুক্রবার (৩০মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন।
মরহুমের জানাযা নামাজ শনিবার (৩১মে) সকাল ১০ টায় নিজ বাড়ি সংলগ্ন বনগাঁও দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। তাঁর জানাযায় জেলা উপজেলা ইউনিয়ন বিএনপিসহ সকল শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন।
জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ সমাধিত করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন- বিএনপি’র জেলা, উপজেলা,ইউনিয়নসহ বিভিন্ন দলের রাজনৈতিক অঙ্গ সংগঠন,সামাজিক,শিক্ষক এবং গণমাধ্যম কর্মীরা।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
