“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার প্রতিদিন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং “খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ এই শ্লোগান কে নিয়ে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ ২৮মে থেকে ৩জুন ২০২৫ সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি বা কর্ম পরিকল্পনা গ্রহণের লক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে ) সকালে এ উপলক্ষে উদ্বোধন করেন উপজেলা পুষ্টি কমিটির সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক এবং উপজেলা পুষ্টি কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শাহনাজ পারভীন। এ সময় জাতীয় পুষ্টি বিষয়ে, মানবকূলকে পুষ্টি জ্ঞান ও জনসচেতনতা মূলক বিভিন্ন দিক তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহনাজ পারভীন।
তিনি বলেন, পুষ্টি গুণ সমৃদ্ধ খাবার, কখন, কিভাবে খাওয়ানোর ফলে পরিপূর্ণ সুফল আসবে, সেই জন্য ব্যাপকভাবে প্রচার ও জনসচেতনতা সৃষ্টি করতে হবে। একটি জাতি গঠনের জন্য পুষ্টির কোন বিকল্প নাই। এজন্য আমরা খাদ্য গ্রহনের সময় খাদ্যের পুষ্টিমান এর দিকেও লক্ষ্য রাখবো। নিজেও এ বিষয়টি জানবো এবং অন্যদেরকেও জানানোর চেষ্টা করবো। স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম রন্টির পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার অনুপ কুমার, মেডিকেল অফিসার ডাক্তার তন্ময় বিশ্বাস, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সাজ্জাদুর রহমান সবুজ, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আবু সাইদ সহ ডাক্তার, নার্স, স্বাস্থ্য সহকারীসহ সরকারি, বেসরকারী সংস্থার প্রতিনিধি, শিক্ষকমন্ডলী, সুশীল সমাজের প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মী ও সুধিবৃন্দ অংশগ্রহণ করে।
উক্ত সভায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সাত দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণসহ বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে।
