খাগড়াছড়ির দূর্গম এলাকা ধুইল্যা-কমলচরণ কার্বারী পাড়ায় প্রায় ১শ কোটি টাকার নিষিদ্ধ গাঁজা ক্ষেত ধ্বংস করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোনের মেজর আসিফ ইকবালের নেতৃত্বে গাঁজা ক্ষেতটি ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোন।

জানা গেছে, খাগড়াছড়ি সদর, মহালছড়ি ও মাটিরাঙ্গার সীমান্তবর্তী এলাকায় ২শ বিঘার প্রায় ৭০ একর জায়গার উপর পাহাড়ের সন্ত্রাসী গ্রুপ এ মাদকের সম্রাজ্য গড়ে তুলে।