ভারতের উত্তর প্রদেশের লখনৌতে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।শুক্রবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টা ১২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। মাটির ৮২ কিলোমিটার নিচে এর উৎপত্তিস্থল।

বাহরাইচ নামক স্থানে এই ভূকম্পন অনুভূত হয়। জায়গাটি ভারত-নেপাল সীমান্ত থেকে বেশ কাছে অবস্থিত।খবরে বলা হয়, উত্তর প্রদেশের অযোধ্যার উত্তর-পশ্চিমে ১৭০ কিলোমিটার, লখনৌর উত্তর ও উত্তর-পূর্বে ১৩৯ কিলোমিটার, প্রয়াগরাজের উত্তর ও উত্তর-পশ্চিমে ২৯৮ কিলোমিটার, আগ্রার পূর্ব ও উত্তর-পূর্বে ৩৩৪ কিলোমিটার; উত্তরাখণ্ডের পিথোরাগড়ের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ১৯৬ কিলোমিটার, উত্তরাখণ্ডের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ৩২১ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।’প্রাথমিকভাবে এখনও ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।