দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ১৬ ফুটের দানবাকৃতির একটি মাছ ধরা পড়েছে। এই মাছ নিয়ে রীতিমতো আলোচনার সৃষ্টি হয়েছে।সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিশালদেহী মাছটি ‘ওরফিশ’ এবং ‘রোয়িং ফিশ’ নামে পরিচিত। এই মাছকে আবার কিং অব হেরিংসও বলা হয়। মাছটি গভীর সমুদ্রে পাওয়া যায়। তবে অসুস্থ হলে পানির উপরিভাগে চলে আসে।

সমুদ্রের পাড়ে ক্রেন দিয়ে দানবাকৃতির মাছ তোলার ছবিটি সামাজিক বিভিন্ন যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। চিলিতে এই মাছকে ‘অভিশপ্ত’ বলে বিশ্বাস করা হয়। সম্প্রতি এই দানবাকৃতির মাছটির ছবি ভাইরাল হয়েছে। সমুদ্রের পাড়ে ক্রেন দিয়ে দানবাকৃতির মাছ তোলার ছবিটি প্রকাশ্যে পরই ব্যাপক শোরগোল পড়ে যায়।এক একটি ওরফিশের দৈর্ঘ্য ৩৬ ফুট পর্যন্তও হয়ে থাকে। তবে এই মাছ খুব বেশি দেখা যায় না। কয়েকদিন আগে ৩০০ কেজি ওজনের একটি মাছ ধরা পড়েছিল কম্বোডিয়ার মেকং নদীতে।এর আগে ফেব্রুয়ারি মাসে চিলির একটি সমুদ্রসৈকতে লাখ লাখ মৃত মাছ ভেসে উঠে। পরিবেশবিদরা জানিয়েছিলেন, অক্সিজেনের অভাবে মারা গেছে মাছগুলো। গবেষকদের মতে, আবহাওয়া খারাপের কারণে অনেক সময় ভ্যাপসা গরমের সৃষ্টি হয়। এ সময় বাতাস থাকে না, এমনকি সূর্যের আলোও চোখে পড়ে না। আর এ কারণে পানিতে অক্সিজেন কমে যায়। মরতে শুরু করে মাছ।