রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং মনির গ্রুপের ৫ সদস্য’কে গ্রেফতার করেছে র‌্যাব-২’র সদস্যরা। রবিবার (১১ এপ্রিল) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, মোঃ মনির হোসেন (১৫), মোঃশরিফ (১৩), মোঃ মোবারক (১৪), মোঃ শিপন (১৪), মোঃ শিপন (১৩)।

র‌্যাব জানায়, র‌্যাব-২ এর আভিযানিক দল গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রবিবার রাত ৯ টার দিকে জানতে পারে যে, রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন ১নং রেলওয়ে মার্কেট এর পাশে অন্ধকারাচ্ছন্ন ফাঁকা জায়গায় দেশীয় অস্ত্র সরঞ্জামাদীসহ কয়েক জন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় সংঘবদ্ধ ডাকাত দলের উল্লেখিত ৫ সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

আটককৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সবাই স্থানীয় কিশোর মনির গ্যাং এর সক্রিয় সদস্য। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়,তারা একাধিক সদস্য একত্রিত হয়ে ঢাকার বিভিন্ন এলাকায় রাস্তায় চলাচল করা সাধারণ মানুষকে তাদের সাথে থাকা দেশীয় অস্ত্র ধারা ভয় দেখিয়ে টাকা, স্বর্ণ অলংকার, মোবাইল এবং মূল্যেবান সামগ্রী কেড়ে নিয়ে চলে যেত।

এছাড়া তাদের নিকট হতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১২