সিরাজগঞ্জের কাজিপুরে সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে করোনাকালিন সময়ে স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য বিধি মেনে বই ও মাস্ক বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে এগারটায় বিদ্যালয় প্রাঙ্গণে বিতরণ কাজের উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সোনামুখী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ফরিদুল ইসলাম বাবু।
বই বিতরণের পাশাপাশি তিনি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি হিসাবে একটি করে মাস্ক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ, সহকারি প্রধান শিক্ষক সোহেল রানাসহ অন্যান্য শিক্ষকমন্ডলী।
