ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম হাটহাজারীতে সম্পাদক রনির চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি, গুলির খোসা উদ্ধার ​ নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

বাগেরহাটে মাদরাসা ছাত্র হত্যা: শিক্ষক ও বাবুর্চির ২ দিনের রিমান্ড

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৯ ডিসেম্বর ২০২০   ৪১৮ বার পঠিত
বাগেরহাটে মাদরাসা ছাত্র হত্যা: শিক্ষক ও বাবুর্চির ২ দিনের রিমান্ড

বাগেরহাটের মোরেলগঞ্জে মাদরাসা শিক্ষার্থী হাসিবুল ইসলাম (১০) হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার শিক্ষক হাফিজুর রহমান ফারুক ও বাবুর্চি সিদ্দিকুর রহমান হাওলাদারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মোরেলগঞ্জ থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সমির মল্লিক ওই দুই জনের রিমান্ড মঞ্জুর করেন।

বাগেরহাট কোর্ট ওসি দিলিপ কুমার সরকার বলেন, মাদরাসা শিক্ষার্থী হাসিবুল ইসলাম (১০) হত্যা মামলায় গ্রেফতার শিক্ষক ও বাবুর্চীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

উল্লেখ্য, রবিবার সকালে মোরেলগঞ্জ উপজেলা সদরের নব্বইরশি বাসস্টান্ড সংলগ্ন আলহাজ্ব রহমতিয়া স্মৃতি শিশু সনদ হাফেজি ও কওমী মাদরাসার পাশে পরিত্যক্ত জায়গা থেকে হাসিবুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

রাতে নিহত শিশু হাসিবুলের মা তাসলিমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।হত্যার সাথে জড়িত সন্দেহে সোমবার (০৭ ডিসেম্বর) দুপুরে শিক্ষক হাফিজুর রহমান ফারুক ও বাবুর্চি সিদ্দিকুর রহমান হাওলাদারকে গ্রেফতার করে মঙ্গলবার (০৮ ডিসেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করে পুলিশ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa