ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ

শৈলকুপায় পানিতে ডুবে ১৮ মাসের ১ শিশুর মৃত্যু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০   ৩৫৯ বার পঠিত
শৈলকুপায় পানিতে ডুবে ১৮ মাসের ১ শিশুর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় পুকুরের পানিতে ডুবে মুক্তা খাতুন নামে ১৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে পৌর এলাকার পাঠানপাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের মুজাম শেখের মেয়ে।

শিশুটির দাদি রওশন আরা জানান, সকালে শিশু মুক্তা বাড়ির পাশে খেলা করছিল। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি করে। এসময় নিকটতম এক প্রতিবেশী তার দেহ পুকুরে ভেসে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চত করেছেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa