বরগুনার কাকচিড়া ইউনিয়ন পরিষদের পূর্বপাশে বিয়ে পাগল বাবা সোবাহান (৫৫) নিজ বাকপ্রতিবন্ধী কণ্যা সন্তান(৮) রীসা কে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। স্হানীয় গ্রামবাসী জানান, সোবাহান এ পর্যন্ত ৪০টি বিবাহ করেছেন। মানসিক ভাবে অনেকটা ভারসাম্যহীন।

রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে মেয়েকে মারধর করলে প্রতিবেশীরা এসে বাধা দেয়। এ সময় সোবাহানের হাতে থাকা দা দিয়ে ছত্তার (৬০) কে আঘাত করলে তার ছেল নান্না (৪৫) এগিয়ে আসে। সোবাহান নান্নাকে দা দিয়ে কোপ দিলে নান্নার হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। আহতদের উদ্বার করে স্হানীয়রা পাথরঘাটা স্বাস্হ্য কেন্দ্রে নিয়ে যান।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে জানান, উভয় পক্ষ থানায় এসেছে। অফিসার সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যাবস্হা নেয়া হবে।