কুমিল্লা দেবিদ্বার শনিবার (১৭ অক্টোবর) আব্দুল্লাহ পুর হিজবুল্লাহ জামে মসজিদ প্রাঙ্গনে, সকাল ১০ ঘটিকার সময়, নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে দেবিদ্বার থানা পুলিশের সুবিল বিটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। উক্ত বিট পুলিশিং সভায় বিট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ’ সহ সবর্স্তরের জনগন অংশগ্রহন করে।

অফিসার ইনচার্জ তদন্ত মেজবাহ্ উদ্দিন উপস্থিত হয়ে সকলের উদ্দেশ্য বলেন, নারী ধর্ষণ ও নির্যাতন বর্তমান সময়ে একটি সামাজিক ব্যাধি। সামাজিক সচেতনতা, মানবিক মূল্যাবোধ ও ধর্মীয় অনুশাসন প্রভৃতি মেনে না চলা, নারীর ক্ষমতায়ন বৃদ্ধি না পাওয়া, সমাজের নারীদের প্রতি বিদ্বেষ মনোভাব পোষন করা প্রভৃতির কারণে দিন দিন নারী নির্যাতন বৃদ্ধি পাচ্ছে। এ নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, নারী নির্যাতনকারী ও ধর্ষকদের প্রতি রুখে দাড়াতে হবে, কোন ঘটনা সংগঠিত হওয়ার সাথে সাথে নিকটতস্থ বিট কর্মকর্তা’কে জানাতে হবে অথবা বাংলাদেশ পুলিশের জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’ এ জানাতে হবে। নারীদেরকে মনে রাখতে হবে আমরা এই সমাজের অংশ, আমরা নিজেদেরকে ছোট মনে করবো না, আমাদের প্রতি কোন অন্যায় সংগঠিত হলে সাথে সাথে পুলিশের সহযোগিতা নিব। বাংলাদেশ পুলিশ সব সময় জনগনের পাশে আছে।

মতবিনিময় সভা আর উপস্থিত ছিলেন সুবিল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামরুজ্জামান জুয়েল, যুগ্ন সাধারন সম্পাদক কালাম সরকার, যুবলীগ সভাপতি খোরশেদ আলম সরকার, সেচ্ছাসেবক লীগ সভাপতি ইউনুস বাহাদুর, ওয়াহেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক বশিরুল ইসলাম সরকার, যুবলীগ সাধারণ সম্পাদক কাজী মোশাররফ হোসেন, এস আই, মোঃ শাহাদাত হোসেন, আওয়ামীলীগের সহসভাপতি ডা. আব্দুল্লাহ আল মামুন, ৩ নং ওর্য়াড মেম্বার মোঃ হোসেন, ২ নং ওর্য়াড মেম্বার আব্দুল খালেক ভূইয়া, ৩ নং ওর্য়াড সভাপতি মাওলানা তোরাব আলী, ৯ ওর্য়াড আওয়ামী লীগ সভাপতি কালাম, ৮ নংওর্য়াড সভাপতি মোতালেব যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামসেদ আলম শান্ত ইমাম হাফেজ শরীফ মসজিদ কমিটির সভাপতি বাবুল সরকার , মহিলা মেম্বার আমেনা, সংকরি, প্রমূখ নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে পথসভা অনুষ্ঠিত হয়।

উক্ত পথসভায় সাধারণ জনগনকে নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়। সভায় ‘নিরাপদ নারী, নিরাপদ দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ’. ‘নিরাপদ সমাজ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি’. ‘বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন’. ‘নারীর প্রতি সহিংসতা নিরসনে, আপনার পুলিশ আপনার পাশে’. নিরাপদ দেশ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি’. ‘নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি, নারী বান্ধব দেশ গড়ি’. প্রভৃতি লেখা সংবলিত ফেস্টুন প্রদর্শন করা হয়।