গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ১নং ফুলবাড়ীয়া ইউনিয়নের ১০নং বিট পুলিশিং এর মাদক, নারী নির্যাতন, ধর্ষন বিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।১৭ই অক্টোবর শনিবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়। সকল মানুষের কাছে পুলিশের সেবা পৌঁছে দিতে বাংলাদেশ পুলিশের আই,জিপি ড. বেনজির আহমেদের উদ্যোগ ও দিক নির্দেশনায় কালিয়াকৈর থানাধীন ফুলবাড়ীয়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন এ সমাবেশ ও র‍্যালির আয়োজন করেন। র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও স্থানীয় স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

এসময় ফুলবাড়ীয়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন বলেন: আমাদের বর্তমান আইজিপি ড. বেনজির আহমেদ স্যারের নতুন উদ্যোগ পুলিশের সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সারাদেশব্যপী প্রত্যেক বিট এলাকায় মাদক, জঙ্গিবাদ, নারী নির্যাতন ও ধর্ষন বিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হচ্ছে, তিনি আরো বলেন সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধি,সচেতন মহলের সহায়তা ক্রমে বর্তমান সমাজ থেকে নিত্যনতুন অপরাধকে দমন করা পুলিশের জন্য সহজ হবে

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনোয়ার হোসেন বলেন: আইজিপি স্যারের দিকনির্দেশনায় পুলিশের সেবা জনগণের কাছে পৌঁছে দিতে সারাদেশের মতো কালিয়াকৈরেও ১৮টি বিট পুলিশিং এর মাধ্যমে মাদক, ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হচ্ছে।