রংপুরের হারাগাছে রফিকুল ইসলাম (৩৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে আর পি এম পি থানা পুলিশ। শুক্রবার রাতে কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার পোদ্দারপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মাদক কারবারি রফিকুল হারাগাছ পোদ্দার পাড়া গ্রামের শামসুল হকের ছেলে। তার বিরুদ্ধে জাল ব্যান্ডরোল ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে হারাগাছ থানার ওসি রেজাউল করিম জানিয়েছেন।
ওসি বলেন, নেশাজাতীয় দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে পোদ্দার পাড়া গ্রামে এক বাড়িতে মজুদ রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৮ দিকে সহকারি কমিশনার মাহিগঞ্জ জোনের নির্দেশনা তার নেতৃত্বে এসআই জ্যোতিষ চন্দ্র রায় সহ একদল পুলিশ অভিযান চালিয়ে পোদ্দার পাড়া গ্রামে নিজ বাড়ি থেকে মাদক কারবারি রফিকুল ইসলামকে আটক করে। এসময় তার বসত ঘরে তল্লাশি করে ৯ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
ওসি জানান, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। তিনি আরো বলেন, আটক মাদক কারবারি রফিকুলের বিরুদ্ধে জাল ব্যান্ড রোল ও মাদকের একাধিক মামলা রয়েছে।
