ঢাকা
৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের

তাহিরপুরে সাংবাদিক আহাম্মদ কবিরের ফেসবুক আইডি হ্যাক করে চাঁদাদাবি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০   ৩৪৭ বার পঠিত
তাহিরপুরে সাংবাদিক আহাম্মদ কবিরের ফেসবুক আইডি হ্যাক করে চাঁদাদাবি

যোগাযোগের অন্যতম একটি মাধ্যম ফেইসবুক যাহা দেশের সর্বোচ্চ ব্যাক্তি বর্গ থেকে শুরু করে সাধারণ মানুষসহ এদেশে অগণিত ব্যবহারকারী রয়েছে এই অন্যতম যোগাযোগ মাধ্যম পেইজবুকের। খুব সহজেই এই মাধ্যমে একে-অন্যের সঙ্গে যোগাযোগ করা যায়।

কিন্তু এই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি মাঝেমধ্যে ব্যবহারকারীদের গলার কাঁটা ও বিরক্তিকর হয়ে যায়। কেউ আবার হ্যাকারদের কবলেও পড়ে ব্ল্যাকমেইল এর শিকার হন।

সম্প্রতি সেই হ্যাকারের ফাঁদেই পড়েছে সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার কর্মরত গণমাধ্যম কর্মী আহাম্মদ কবির এর ফেসবুক আইডিটি। সংবাদমাধ্যমকে এই খবরটি আহাম্মদ কবির নিশ্চিত করেছেন। জানাযায় ,উনার ব্যবহৃত আইডিটি হ্যাকড (ক্লোন)করে উনার নাম ও ছবি ব্যবহার করে চালাচ্ছে কে বা কারা। তারা উনার হয়ে বিভিন্ন জনের সঙ্গে চ্যাট করছে এবং টাকা-পয়সা চাচ্ছে।

জানাযায় অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন যে, ওইটা আসলে উনি নিজেই, কেউবা আবার বিষয়টি সন্দেহ মনে করে উনাকে ফোন করে অবগত করছেন । এই পরিস্থিতিতে কী উনি কী করবেন বুঝে উঠতে পারছেন না। ইতিমধ্যে উনি থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।

সাধারণ ডায়রী আলোকে জানাযায় উনি সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জয়পুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে আহাম্মদ কবির (৩৬)উনি তাহিরপুর উপজেলার একজন কর্মরত সাংবাদিক,গত (১৩,অক্টোবর) হইতে অজ্ঞাতনামা ব্যক্তি উনার Ahammad Kabir প্রোফাইল লিঙ্ক htt:\\www,Facebook, com/profile, php?id=100012507398183 আইডি হ্যাকড (ক্লোন) করে,উনার পরিচিত বিভিন্ন লোক ও পেইজবুক বন্ধুদের কাছে টাকা দাবী করে। উল্লেখিত লিঙ্কের মাধ্যমে উনার পরিচিত ও পেইজবুক বন্ধুদের কাছে টাকা চাইয়া বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি করতেছে,এতে সমাজে উনার ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে। উনি অজ্ঞাতনামা ব্যক্তি সনাক্তকরণসহ উক্ত ফেইসবুক আইডিটি সনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

এ বিষয়ে সাংবাদিক আহাম্মদ কবির বলেন আমি বিষয়টি আমার সহকর্মী সাংবাদিক ভাইদের মাধ্যমে বিষয়টা সবাইকে জানাতে চাই। যাতে আমার কোনো আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষী বিভ্রান্ত না হন।

এই বিষয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ (তরফদার) এর কাজে জানতে চাইলে উনি বলেন এ বিষয়ে সাংবাদিক আহাম্মদ কবির থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।তদন্ত সাপেক্ষে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa