নেত্রকোনার কলমাকান্দায় বিশরপাশা বাজারে আগুন লেগে চারটি দোকান পুড়ে গেছে।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আনুমানিক রাত ১টার দিকে এ আগুন লাগার ঘটনাটি ঘটে। এতে ৪টি দোকানের আনুমানিক প্রায় ৪২ লক্ষ টাকার ক্ষতি গ্রস্ত হয়েছে বলে জানায় স্থানীয়রা। কলমাকান্দা অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল করিম আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে কলমাকান্দা ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে যান। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ঘন্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কলমাকান্দা ফায়ার সার্ভিসের লিডার মো. আব্দুল কাদির জানান, আগুনে রিপন সাহা, আবুল কালাম, প্রাণতোষ সাহা ও অনিক শীল নামে বিশরপাশা বাজারের চার ব্যবসায়ীর দোকান আগুনে পুড়ে অধিক ক্ষতি গ্রস্ত হয়।

তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফায়ার সার্ভিস।