দুর্যোগ ঝুঁকিহ্রানে সুশাসন নিশ্চিত করবে টেকশই উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রাজশাহী মমিনুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফুল হক। এছাড়া সভায সকল সরকারি কর্মকর্তা, ফাযার সার্ভিস সিভিল সার্জন কর্মীরা উপস্থিত ছিলেন।
