জয়পুরহাটের পাঁচবিবিতে চোরাই মোবাইল ফোন চক্রের ৪ সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার কবরস্থান এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় চোরাই স্মার্ট মোবাইল ফোন, ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন-উপজেলার চকিদার পাড়া গ্রামের আবুল কালামের ছেলে তুহিন ইসলাম(২০),পশ্চিম বালিঘাটা গ্রামের আবুল হাসানের ছেলে রানু হোসেন(৩৩),ঢাকাইয়া পট্রি গ্রামের গিরেন রায়ের ছেলে জনি রায় (২০) ও হরিপুর গ্রামের হামিদ শেখের ছেলে রনি শেখ (২৪)।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান জানান, দীর্ঘদিন ধরে চক্রটি মোবাইল ফোন চুরি করে আসছিল। কবরস্থান এলাকায় চোরাই মোবাইল ফোন চক্রের সদস্যরা বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন কেনা-বেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬টি চোরাই স্মার্ট মোবাইল ফোন, ১টি ল্যাপটপসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় চুরি,ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছেন ওসি।