জয়পুরহাটের পাঁচবিবিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেনের সভাপতিত্বে আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না,পৌর মেয়র আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক মন্ডল,ওসি মনসুর রহমান,৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।
