নরসিংদী জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। পুলিশ জানায়, রোববার (১১ অক্টোবর ) ডিবি পুলিশের এসআই তাপস কান্তি রায়, এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১৪:৩০ ঘটিকায় নরসিংদী মডেল থানাধীন বাদুয়ারচর সাকিনস্থ কাচারীবাজার মোড় হাসান মিয়ার হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর হতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী (১) মোঃ সোহেল মিয়া (৪৭), পিতামৃত- আক্কাস মিয়া, সাং- বাদুয়ারচর, থানা ও জেলা-নরসিংদীকে ৩ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করেন।

উদ্ধারকৃত মাদকদ্রব্য মূল্য ১৫,০০০ (পনের হাজার) টাকা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে এজাহার ৩ টা মাদক মামলা আছে। এ সংক্রান্তে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।