সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বাউফলের সচেতন শিক্ষার্থী, অনলাইন সামাজিক সংগঠন পুলকিত বাউফল এবং বিভিন শ্রেণি পেশার সাধারন মানুষ। আজ রোববার (১১ অক্টোবর) বেলা ১১ টায় বাউফল প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১ টায় বাউফল প্রেসক্লাব থেকে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়েরর শিক্ষার্থীদর উদ্যোগে একটি মিছিল পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশ করেন। নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাইনুল ইসলামের সঞ্চালণায় সমমাবেশে বক্তব্য রাখেন, বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র তানভীর রহমান সাদ ও সাফিন ইমতিয়াজ লিয়ন, বাউফল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রি ইসরাত জাহান জুঁই প্রমূখ।
এরপর একই স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করেন পুলকিত বাউফল নামের অনলাইন ভিত্তিক একটি সামাজিক সংগঠন। ওই কর্মসূচীত বক্তব্য রাখেন, সংগঠনর প্রতিষ্ঠাতা সভাপতি সালাউদ্দিন মুবিন, বাউফল দাশপাড়া মডল সরকারি প্রাথমিক বিদ্যালয়র সভাপতি আপেল মাহমুদ ফিরোজ , শাওরিয়া মিরাজী মিতু, মশিউর রহমান পলাশ, পৌর কাউন্সিলর মিসেস সামসুন নাহার রিপা, ফয়সাল হোসেন, সাইফুল ইসলাম জুরান, সফিকুল ইসলাম শিমুল, মাহমুদ হাসান রুবেল এবং শামসুল কবির নিশাদ। বক্তারা ধর্ষণ ও নারী নির্যাতনের সাথে জড়িত মূল অপরাধি ও পষ্ঠপোষকদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি মত্যুদন্ডের আইন করার জন্য সরকারের প্রতি দাবি জানান।
