ঢাকা
২৭ জুন ২০২৬

টরন্টোতে গঠিত ‘সিলেট মহানগর এসোসিয়েশন’র নতুন কমিটিকে নাদেলের অভিনন্দন

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯   ৬০৭ বার পঠিত
টরন্টোতে গঠিত ‘সিলেট মহানগর এসোসিয়েশন’র নতুন কমিটিকে নাদেলের অভিনন্দন

উত্তর আমেরিকা মহাদেশের রাষ্ট্র কানাডার দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত অন্টারিও প্রদেশের রাজধানী শহর।টরন্টোতে গঠিত ‘সিলেট মহানগর এসোসিয়েশন’র নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি এক অভিনন্দনবার্তায় বলেন, এ কমিটির নেতৃবৃন্দ প্রবাসে থেকেও দেশের জন্য যে ভূমিকা রাখছেন তা সত্যিই প্রশংসনীয়। দেশের আর্থিক অগ্রযাত্রায় ‘সিলেট মহানগর এসোসিয়েশন’র নতুন কমিটির নেতৃবৃন্দ আরো বেশি অবদান রাখবেন- অভিনন্দনবার্তায় এই প্রত্যাশ্যা ব্যক্ত করেন নাদেল।
উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর টরন্টোর ডেনফোর্থের একটি অভিজাত রেস্টুরেন্টে সন্ধ্যায় ‘সিলেট মহানগর এসোসিয়েশন টরন্টো’র আহবায়ক কমিটির এক সাধারণ সভায় ২০১৯-২১ সালের ‘সিলেট মহানগর এসোসিয়েশন টরন্টোর, অন্টারিও, কানাডা কমিটি’র নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। এতে সভাপতি মো. আশরাফ আহমেদ, সহসভাপতি মাসুক আহমদ চৌধুরী এবং সাধারণ সম্পাদ বেলাল সামছুল নির্বাচিত হন। সংবাদবিজ্ঞপ্তি

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa