ঢাকা
২৪ জুন ২০২৬
শিরোনাম

রাজনগরে চার প্রতিষ্ঠানকে জরিমানা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯   ৪৫৭ বার পঠিত
রাজনগরে চার প্রতিষ্ঠানকে জরিমানা

রাজনগর (মেমৗলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরাবাজার, কুলাউড়া রোড, দরগার সামনে ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তরের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।
উক্ত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মো: ফখরুল ইসলাম এবং সহযোগিতায় ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন ও রাজনগর থানার পুলিশ ফোর্স।
অভিযানকালে টেংরাবাজারে অবস্থিত মিলন কনফেকশনারীকে ১ হাজার টাকা, কুলাউড়া রোডে অবস্থিত রয়েল ফুডসকে ৩ হাজার টাকা, শাহজালাল পোল্ট্রি ফিডকে ৫ হাজার টাকা, দরগার সামনে অবস্থিত শাহজালাল ফুডসকে ১ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
উক্ত অভিযানে খাদ্য পণ্যের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ, উৎপাদনের তারিখ উল্লেখ না থাকা, পচা বাসি ফাস্ট ফুড জাতীয় খাদ্য বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও পশুরোগ বিষয়ক ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।

Facebook Comments Box