ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রিফাত হত্যা মামলার আসামি সিফাতের বাবা গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০   ২৭৯ বার পঠিত
রিফাত হত্যা মামলার আসামি সিফাতের বাবা গ্রেফতার

বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক তিন নম্বর আসামি মোহাইমিনুল ইসলাম সিফাতের বাবা মো. দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে বরগুনার ডিবি পুলিশ। স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বরগুনা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বরগুনার সার্কিট হাউজ মাঠ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির ওসি হারুন অর রশীদ বলেন, ২০১৮ সালে মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে যৌতুক আইনের ৪ ধারায় একটি মামলা করেন তার স্ত্রী মোছা. আজীবুন নাহার লিনা। বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিনি মামলাটি করেন। গত ১০ ফেব্রুয়ারি এ মামলার রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান। রায়ে মো. দেলোয়ার হোসেনের পাঁচ বছরের কারাদণ্ড হয়। রায়ের আগ থেকেই পলাতক ছিলেন মো. দেলোয়ার হোসেন। পরে সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, যৌতুক মামলায় দণ্ডপ্রাপ্ত মো. দেলোয়ার হোসেনকে আদালতের মাধ্যমে আজই কারাগারে পাঠানো হবে। তিনি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক তিন নম্বর আসামি মোহাইমিনুল ইসলাম সিফাতের বাবা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa