২৮/১১/২০২৬খ্রি: আনুমানিক দুপুর ১৪:৩০ ঘটিকায় এসআই (নি:) আতিকুর রহমান রাসেল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মোগলাবাজার থানাধীন ০৮নং মোগলাবাজার ইউনিয়নের মাহমুদাবাদ সাকিনস্থ জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা যাত্রী ছাউনির সামনে সিলেট টু ফেঞ্চুগঞ্জগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট করাকালে একটি কাভার্ডভ্যান যার রেজি: নং-ঢাকা মেট্রো-ন ২০-৬৯০১ তল্লাশী করে ৩১৯ (তিনশত উনিশ) টি ভারতীয় কম্বল যার আনুমানিক মূল্য- ১৪,৩৫,৫০০/- (চৌদ্দ লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশত) টাকা সহ আসামী আব্দুল কাইয়ুম (৩০), পিতা-হাফিজুর রহমান, মাতা-রিনা বেগম, গ্রাম-দক্ষিণ কলাগাছিয়া, ইউপি-৫নং কাকড়াবুনিয়া, থানা-মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালী‘কে আটক করেন। উক্ত ঘটনার বিষয়ে মোগলাবাজার থানার মামলা নং-১১,তারিখ-২৮/২২/২০২৬খ্রি. ধারা- The Special Powers Act, 1974 এর 25B(1)(b)/25D রুজু হয়। আসামী‘কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন