বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (বিএমজেএ) সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দের সাফল্য কামনা করে বলেন, গণমাধ্যমের বিকাশ, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি সংগঠনের সকল নেতৃবৃন্দের ঐক্য, নিষ্ঠা ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে সাংবাদিক সমাজের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি নবনির্বাচিত কমিটির সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন।

মন্তব্য করুন