তিন ডিআইজিসহ পুলিশের ২৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব বদলির আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তাওসিফ আহমেদ।
বদলির আদেশে পুলিশের বিশেষায়িত ইউনিট, এসবি, সিআইডি, পিবিআই, মেট্রোপলিটন পুলিশ ও পুলিশ স্টাফ কলেজের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
এসআরইউয়ের ডিআইজি ড. মো. আক্কাস উদ্দিন ভূঞাকে পুলিশ স্টাফ কলেজে, এসবির ডিআইজি মো. মাহমুদুর রহমানকে একই প্রতিষ্ঠানে এবং সিআইডির ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে মেট্রোরেল ও গণপরিবহন-সংশ্লিষ্ট দায়িত্বে বদলি করা হয়েছে।
এ ছাড়া সিআইডির পুলিশ সুপার এ টি এম মোশাররফ হোসেন, ডিএমপির উপকমিশনার সৈয়দ মোহাম্মদ ফরহাদ, পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মাহবুবুল আলম, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সঙ্গে সংযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ হুমায়ুন কবিরসহ আরও কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
পুলিশের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে এসব পরিবর্তন আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন